ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু

পুলিশি সেবা সহজলভ্য করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালু হয়েছে। 

১০ আগস্ট থেকে শুরু হওয়া এই সেবায় নাগরিকরা ঘরে বসেই জিডি করতে পারবেন।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুসরণ করে স্মার্টফোনে সহজেই জিডি করা যাবে।

থানায় সরাসরি জিডির মতো অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সুরক্ষিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন জিডি পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে, সময় সাশ্রয় করবে এবং জিডির ভিত্তিতে নেওয়া পুলিশের পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের জানার সুযোগ তৈরি করবে। তবে প্রচলিত জিডি কার্যক্রমও আগের মতো চলবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।