ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ পুলিশ কর্মকর্তার বিচার শুরু

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ পুলিশের বিরুদ্ধে রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৬ জনকে হত্যার অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের আদেশ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে ৬ জন নিহত হন। এ ঘটনায় তদন্ত শেষে ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম

এই ৮ জনের মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি চারজন পলাতক।

আসামিদের মধ্যে চারজনকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। এর পর আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

এর আগে ২৫ মে মামলাটি আমলে নেয় ট্রাইব্যুনাল এবং ২০ এপ্রিল তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দাখিল করে, যেখানে উল্লেখ করা হয় যে ৮ পুলিশ সদস্য সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহতদের মধ্যে ছিলেন একজন শিক্ষার্থী আনাস, যাকে কেন্দ্র করেই গণআন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।