ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। ফরম পূরণ শেষে প্রিন্ট কপি নিজ নিজ কলেজে ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য ১৩ ও ১৪ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়ন করবে।

পরীক্ষার সম্ভাব্য শিক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদাপত্র, ডাটা এন্ট্রি সফটওয়্যার এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলিসহ প্রয়োজনীয় সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে পাওয়া যাবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।