ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির সমমান মর্যাদার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

নিজ সংবাদ ॥ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার (২ জুন) সকালে শহরের কাঁটায় খানা মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাদশা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কাউন্সিলর জামাত আলী, কাউন্সিলর সামসুল হক, কাউন্সিলর সারোয়ার হোসেন, কাউন্সিলর শফিকুল আজম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান রনি, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহ জামান, সদস্য ও শিক্ষক নেতা আজিজুল হক, সদস্য মুস্তাফিজুর রহমান, বাবুলসহ শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান কারণে আইডিইবি কুষ্টিয়ার জেলা শাখার নেতৃবৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।