ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯৪, মৃত্যু বেড়ে ৪৫

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৫ জনে। আর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের।

শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ২৯৭ জন। এর মধ্যে শুধু বরগুনাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। বিভাগটিতে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। বরগুনায় ছয়জন, পটুয়াখালীতে একজন এবং বরিশালে ছয়জনের মৃত্যু হয়।

এদিকে গত এক দিনে সারা দেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৬৭৩ জন।

ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ের প্রথম পাঁচ দিনে মারা গেছেন ৩ জন।
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।