ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগের ১১৬ জন, ঢাকা বিভাগের ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭ জন, খুলনা বিভাগের ৩৪ জন, ময়মনসিংহ বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ৩৪ জন, রংপুর বিভাগের ৫ জন এবং সিলেট বিভাগের ১৬ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০,৯৬৯ জন। ভর্তি রোগীর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী রয়েছেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।