খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 9শে আষাঢ় ১৪৩২ | ২৩ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী, যাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন শনাক্ত হয়েছেন বরিশাল বিভাগে।
সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুইজনই নারী। নতুন আক্রান্তদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এদের মধ্যে নারী ও পুরুষ সমান, অর্থাৎ ১৭ জন করে। এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮,১৫০ জন, যাদের মধ্যে ৪,৮০৮ জন পুরুষ এবং ৩,৩৪১ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জন মারা গিয়েছিলেন। সে বছর আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ জন এবং তাদের মধ্যে ১,০০,০৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
খবরওয়ালা/আরডি