ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুহার, এ বছর মৃত্যু ৪০০–এর দ্বারপ্রান্তে

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৫১৬ জন ডেঙ্গু রোগী। এতে এ বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৮২৯ জনে।

রবিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯৫ হাজার ৭৪৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী দুই হাজার ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৯৬ জন। এর মধ্যে নভেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৯৯ জনের, যা বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের এবং সেপ্টেম্বরে ৭৬ জনের।

এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিনজনের মৃত্যু হয়। মার্চ ছিল মৃত্যুশূন্য। এপ্রিলে মৃত্যু হয় সাতজনের এবং মে মাসে তিনজনের। জুনে মৃত্যু বাড়তে থাকে এবং ওই মাসে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে মৃত্যু দাঁড়ায় ৪১ জনে ও আগস্টে মারা যায় ৩৯ জন ডেঙ্গু রোগী।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।