সরকারি অফিসের হয়রানি কমাতে আসছে নতুন ‘অ্যাপ’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তিনি বলেন, আগামী বছর থেকে সরকারি অফিসে হয়রানি কমাতে একটি ‘অ্যাপ’ চালু করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সাতদিনব্যাপী ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে আশিক চৌধুরী এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘দেশে ব্যবসা শুরু করা জটিল। নিবন্ধন কার্যক্রম কঠিন এবং সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির মুখোমুখি হতে হয়। এসব সমস্যা কাটাতে আগামী বছর থেকে এই অ্যাপের মাধ্যমে উদ্যোক্তারা সহজে নিবন্ধন করতে পারবেন।’

তিনি অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা ও বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, এর ফলে কৃষি জমি রক্ষিত হবে। মেলার কার্যক্রম সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাতদিনব্যাপী এই মেলায় প্রায় ৪০০টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা জানান, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ, যা মূল্যস্ফীতির কারণে বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়, যা পরিচালন ব্যয় বাড়ায়। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হলেও এটি পরিচালনা করা জটিল।

তারা আরও বলেন, নির্বাচনের কারণে সব খাতে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ১.৫ লাখ কোটি টাকা রয়েছে। চাহিদা বৃদ্ধি পেলে অর্থনীতির চাকা সচল হবে। এছাড়া রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস ব্যবহারের প্রক্রিয়া এসএমই খাতে সহজ করার দাবি তোলা হয়।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।