ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য: আমার মস্তিষ্ক পুরোপুরি ঠিক আছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (৩০ নভেম্বর) জানান, তার মস্তিষ্কে কোনো ধরনের সমস্যা নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি হাস্যরসের ছলে এ কথা বলেন।

তিনি বলেন, তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল একেবারে ‘পারফেক্ট’ এসেছে। তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তিনি কেবল একটি বুদ্ধিমত্তা পরীক্ষা দিয়েছেন এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছেন—যা অনেকের পক্ষে পাওয়া কঠিন।

এর আগেই ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল। তার প্রথম মেয়াদে প্রকাশিত ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, ট্রাম্প গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন এবং একই কথা বারবার বলেন।

তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত ভালো। পরবর্তীকালে ট্রাম্পের শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেস মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল না।

পরে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি দিয়ে ট্রাম্পের মানসিক অবস্থা যাচাইয়ের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, ৬৬ বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষার সময় মানসিক মূল্যায়নও জরুরি।

খবরওয়ালা /এএমজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।