বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬, ১৫শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬, ১৫শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটজন গ্রেফতার রাবিতে আম্মারকে ঘিরে বিতর্ক, বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের

আন্তর্জাতিক

ড. ইউনূসের মন্তব্যে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের নতুন পরিকল্পনা

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ই মে ২০২৫, ৮:৫৬ পিএম

ড. ইউনূসের মন্তব্যে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের নতুন পরিকল্পনা
খবরওয়ালা কোলাজ

গত মার্চে চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন, উত্তর-পূর্ব ভারত ‘ভূবেষ্টিত’ এবং এই অঞ্চলের জন্য জলপথের ‘একমাত্র অভিভাবক’ বাংলাদেশ। তার এই বক্তব্যের প্রেক্ষিতেই ভারত এখন বাংলাদেশকে বাদ দিয়ে মিয়ানমার হয়ে সমুদ্র ও সড়কপথে বিকল্প করিডর তৈরির দিকে এগোচ্ছে। 

দেশটির ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে, যার প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ ব্যবস্থায়। এই প্রেক্ষাপটে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত সরকার। এনএইচ-৬ মহাসড়কের অংশ হিসেবে এই রুটের কাজ বাস্তবায়ন করবে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। কাজ শেষ হওয়ার লক্ষ্য ধরা হয়েছে ২০৩০ সাল।

এই প্রকল্পের পাশাপাশি ভারত মিয়ানমারের ভেতর দিয়ে বিকল্প সমুদ্রপথ ও নদীপথকে কাজে লাগিয়ে একটি মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তুলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ইতোমধ্যে কলকাতা সমুদ্রবন্দর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে বন্দরে সংযোগ স্থাপন করেছে। সিত্তে থেকে কালাদান নদীপথে পালেতওয়া এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাও গড়ে উঠেছে। নতুন শিলং-শিলচর মহাসড়কটি এই নেটওয়ার্ককে আরও সম্প্রসারিত করে জোরিনপুই থেকে লংলাই হয়ে আইজল পর্যন্ত পৌঁছাবে।

এনএইচআইডিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, এই প্রকল্প একদিকে উত্তর-পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডর, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে ভারতের প্রথম বৃহৎ অবকাঠামো উন্নয়ন উদ্যোগ। শিলচরকে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই করিডর কেবল আঞ্চলিক যোগাযোগ নয়, ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র জন্যও একটি বড় মাইলফলক হবে।

তিনি আরও বলেন, কালাদান প্রকল্পের মাধ্যমে এখন ওডিশার বিশাখাপত্তনম ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পণ্যসামগ্রী সরাসরি উত্তর-পূর্বাঞ্চলে পাঠানো সম্ভব হবে, বাংলাদেশকে সম্পূর্ণ বাইপাস করে। নতুন মহাসড়ক সেই পণ্য পরিবহনকে করবে আরও দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন, যা ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে।

বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থল সংযোগ হল ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডর। যদিও বিকল্প হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে সংযোগ রয়েছে, তবে বাংলাদেশের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অবস্থান ও বঙ্গোপসাগরে প্রবেশাধিকার সীমিত করার কারণে ভারত নিজ কৌশল পুনর্বিবেচনায় বাধ্য হয়েছে। এর অংশ হিসেবেই ভারত ও মিয়ানমার যৌথভাবে কালাদান প্রকল্পে এগোচ্ছে, যা শিলং-শিলচর সড়ক চালু হওয়ার আগেই সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে।

এই প্রকল্পে ব্যবহার করা হবে আধুনিক নির্মাণ প্রযুক্তি। জটিল পাহাড়ি এলাকায় ভূমিধস পূর্বাভাস দিতে স্লোপ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। ভূমির গঠন বিশ্লেষণের জন্য থাকবে রক অ্যাংকর, হাই-স্ট্রেন্থ ওয়্যার মেশ প্যানেল, রিটেইনিং ওয়াল এবং টপোগ্রাফি জরিপে ব্যবহার করা হয়েছে লিডার স্ক্যানিং। নজরদারির জন্য থাকছে পাইজোমিটার, রেইন গেজ, সেটলমেন্ট গেজ, ইনক্লাইনোমিটার ও জিওফোনের মতো যন্ত্রপাতি।

প্রকল্পটি বাস্তবায়িত হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (এইচএএম), যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) একটি ধরন। এতে থাকছে ১৯টি বড় সেতু, ১৫৩টি ছোট সেতু, ৩২৬টি কালভার্ট, ২২টি আন্ডারপাস, ২৬টি ওভারপাস, আটটি সীমিত উচ্চতার সাবওয়ে এবং ৩৪টি ভায়াডাক্ট। ৩০ এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রকল্পটি অনুমোদন দেয়, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২২,৮৬৪ কোটি রুপি। ১৪৪.৮ কিলোমিটার সড়ক পড়েছে মেঘালয়ে, আর ২২ কিলোমিটার আসামে। সড়কটি চালু হলে শিলং-শিলচর যাত্রাপথ সাড়ে আট ঘণ্টা থেকে কমে দাঁড়াবে পাঁচ ঘণ্টায়।

এই প্রকল্প বাস্তবায়নের পেছনে আরও একটি বড় কারণ হলো বাংলাদেশে ভারতীয় অর্থায়নে পরিচালিত রেল সংযোগ প্রকল্পগুলোর স্থগিত হয়ে যাওয়া। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে অন্তত তিনটি প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরও পাঁচটির জরিপ থেমে গেছে। এসব প্রকল্পে আর্থিক অনুদান ছিল প্রায় পাঁচ হাজার কোটি রুপি। এ পরিস্থিতিতে ভারত এখন ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প রেল সংযোগ গড়ে তোলার কৌশল বিবেচনা করছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপি।

২০২৪ সালে ভারত-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও রাজনৈতিক অস্থিরতায় এখন এই সম্পর্ক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশটির ভেতর দিয়ে নতুন সংযোগ প্রকল্পে অর্থায়ন বা নির্মাণসামগ্রী পাঠানো হবে না। তবে ভারতের অংশে কাজ চলবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী।

 

খবরওয়ালা/এন

মন্তব্য