ড. ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রায় ১৫ মিনিটব্যাপী এ আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
 

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটব্যাপী এ আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।