খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএনসিসির এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে স্থাপন করা ব্যানার, ফেস্টুন, পোস্টার, বাড়ি বা ভবনের ছাদ বা দেওয়ালে বিজ্ঞাপনসংশ্লিষ্ট নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্বে অপসারণ করার অনুরোধ করা হলো।
যদি নির্ধারিত সময়ের মধ্যে এসব অপসারণ না করা হয়, তাহলে ডিএনসিসি উচ্ছেদ, জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
খবরওয়ালা /এসএস