ঢাকায় অভ্যুত্থানের পেছনের মদতদাতা ছিলো ক্লিনটন পরিবার

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী মহিবুল হাসান চৌধুরী দাবি করেছেন, ২০২৪ সালে বাংলাদেশে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, তার পেছনে আমেরিকার একটি সমাজসেবী সংস্থা ও ক্লিনটন পরিবারের সহায়তা ছিল। ২০২৪ সালের ওই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।

মহিবুলের কথায়, ২০১৮ সাল থেকেই ইউএসএড ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো কিছু আমেরিকান সমাজসেবী সংস্থা তাদের বিরুদ্ধে সক্রিয় ছিল। তিনি জানান, গভীর পরিকল্পনা অনুযায়ী অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তার দাবি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিবার ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইউনূস বলেন, ‘ক্লিনটন পরিবার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবী সংস্থাকে গোপনে অর্থায়ন করা হচ্ছে। তারা বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করেছে।’

মহিবুল প্রশ্ন করেছেন, ইউএসএডের মাধ্যমে আসা কোটি কোটি ডলার কোথায় অদৃশ্য হয়ে গেছে। তিনি দাবি করেছেন, ওই অর্থ বাংলাদেশে সরকার বদলের খেলায় ব্যবহার করা হয়েছে। এছাড়া হাসিনাও ইউনূসের বিরুদ্ধে দেশকে আমেরিকার কাছে বিক্রি করার অভিযোগ তুলেছিলেন। আমেরিকার পক্ষ এই দাবিগুলোকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। এই খবর কলকাতার আনন্দবাজার পত্রিকার মাধ্যমে সংবাদ সংস্থা প্রকাশ করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।