ঢাকায় অসুস্থ বোনকে দেখে চট্টগ্রামে ফেরার পথে প্রাণ গেলো যুবকের

ঢাকায় অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিমের (৩৭) গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তবে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি নগরের ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ‘মেইনটেন্যান্স সুপারভাইজার’ হিসেবে কাজ করতেন।

আবদুর রহিমের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, ঢাকায় বসবাসরত নাসিমা বেগম নামে তাদের এক বোন কিডনি রোগে আক্রান্ত। খবরটি শুনে তিনি ঈদের ছুটিতে বোনকে দেখতে মোটরসাইকেলে করে ঢাকায় যান। এরপর গতকাল বুধবার রাতে তিনি সেখান থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে ফিরছিলেন।

দুর্ঘটনায় মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, কোনো গাড়ির ধাক্কায় আবদুর রহিমের মৃত্যু হয়েছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।