খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক:আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা। এ সময় আকাশ থাকতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
খবরওয়ালা/এফএস