চ্যাম্পিয়ন্স ট্রপি: এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে নতুন সমীকরণ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গত ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। এরপরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আরেকটি দল কোন দেশ তা নিশ্চিত হবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের মধ্য দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট পাওয়ায় এ লড়াইয়ে এরই মধ্যে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশকে হারাতে পারলেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে নিউজিল্যান্ড। দুই ম্যাচের দুটিতে হেরে এ লড়াইয়ে সবার পেছনে আছে স্বাগতিক পাকিস্তান। তবে কাগজে–কলমে এখনো পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। এ জন্য অবশ্য তাদের আপাতত নির্ভর করতে হবে বাংলাদেশের ওপর।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের আশা টিকে থাকবে পাকিস্তানেরও। সে ক্ষেত্রে তিন দলকেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে।

‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, পাকিস্তানই সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে।

আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে

এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।