নতুন পথচলায় শুভকামনা চাইলেন মেহজাবীন

খবরওয়ালা বিনোদন ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ছিল তাদের আনুষ্ঠানিক গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের আসর থেকে সাদা লেহেঙ্গায় ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ফেসবুকে ভক্ত-অনুসারীদের জানিয়েছেন প্রেমের গল্প। সদ্য প্রকাশিত সেসব ছবি দেখিয়ে নতুন পথচলায় শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি। পাশাপাশি তার বিয়েতে হাজির হওয়া অতিথিরাও পোস্ট করছেন মেহজাবীন-রাজীবের বিয়ের নানান রকম ছবি।

২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীনের। ফেসবুকে ভক্ত-অনুসারীদের সেই গল্প জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাদের প্রেমের গল্প।

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।