ঢাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নারী

ঢাকা উত্তরায় সমন্বয়ক পরিচয়ে একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে তানজিলা মাহমুদা খানম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পিছনে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারী হলেন, ঢাকা তুরাগের দলিপাড়া মুক্তিযোদ্ধা রোডের মোহাম্মদ হোসেন খানের মেয়ে তানজিলা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমজম টাওয়ারের পেছন থেকে তানজিলা মাহমুদা খানমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরার বেইজিং সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ১২ নম্বর আসামি তানজিলা।

এসআই আবু সাঈদ বলেন, ওই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একমাত্র বাকি ছিলেন তানজিলা, তাকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেল থেকে গত বছরের ২৫ অক্টোবর ভোরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪) নামের নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকাও জব্দ করা হয়। পরে গত ২৮ অক্টোবর বিকেলে আব্দুল মান্নান শিহাব নামে এক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।