ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

রাজধানী ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ৪৫ বছর বয়সী তারিক সাঈদ মামুন। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সূত্রে জানা গেছে, ফাঁকা জায়গায় এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মামুন। হাসাতালের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত নিজেদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন।

মামুনের মৃত্যু সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে উপস্থিত হন তার খালাতো ভাই মো. হাফিজ। তিনি জানান, মামুন একজন সাধারণ মানুষ ছিলেন। তার ভাই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটা আমি জানি না। কারা তাকে হত্যা করেছে, তাও জানি না।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।