ঢাকার বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ ৯-১৩ এপ্রিল

ঢাকা জেলার বেসরকারি মাধ্যমে হজযাত্রীদের ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৯ থেকে ১৩ এপ্রিল প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন দুটি ব্যাচ করে  ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন প্রথম ব্যাচের প্রশিক্ষণ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত হবে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ হবে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। এবার ঢাকা জেলায় মোট হজযাত্রীর সংখ্যা ২৫ হাজার ৫৬৯ জন।

সময়সূচি অনুযায়ী হজযাত্রীদের (হজযাত্রীর ট্যাকিং নম্বর বা পিআইডি নম্বর ও যে এজেন্সিতে নিবন্ধিত সেই এজেন্সির নাম ও লাইসেন্স নম্বরসহ) প্রশিক্ষণে উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও প্রশিক্ষণার্থীদের এসএমএস দেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।