ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনের শেষের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইন ফেটে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের লাইনচ্যুত বগিটি সৌভাগ্যক্রমে লাইনের উঠে পড়লেও লাইন ফেটে গেছে। বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বগি রেখে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।