ঢাকা কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দি ওবায়দুল হক আবু তাহের (৭৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

গতকাল সোমবার(২৯ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়।

কারা সূত্র জানায়, গত ৩১ জুলাই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু তাহের। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আবু তাহেরের বাড়ি নেত্রকোনা। তাঁর বাবার নাম মঞ্জুরুল হক। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচার শেষে তাঁকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।