খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ই অক্টোবর ২০২৫, ১০:৩০ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে দুটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় দুই মাস পর, অর্থাৎ ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য