ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করেছেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক আবারও সক্রিয় হয়ে ওঠেন। তাঁদের মধ্যে কেউ কেউ নিয়মিত ব্যাংকে যাতায়াত শুরু করেন। এতে অভ্যন্তরীণ টানাপোড়েন তৈরি হওয়ায় শেষ পর্যন্ত এমডি পদত্যাগ করতে বাধ্য হন।

তবে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি।’

চেয়ারম্যান আরও জানান, সোমবার ব্যাংকের পর্ষদ সভায় শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর মধ্যেই চলতি মাসে এক সপ্তাহের ব্যবধানে তিন ব্যাংকের এমডি দায়িত্ব ছাড়লেন। সাউথইস্ট ব্যাংকের এমডিকে এর আগেই ছুটিতে পাঠানো হয়েছিল। অন্যদিকে মেঘনা ও কমার্স ব্যাংকের এমডি আকস্মিকভাবে পদত্যাগ করেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে কারণ জানাতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয় পদত্যাগ কার্যকর হবে কি না। অতীতে এমন নজিরও রয়েছে, যেখানে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট এমডিকে দায়িত্বে বহাল রাখা হয়েছিল।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।