ঢাকা-১৭ থেকে ফের ভোটযুদ্ধে হিরো আলম

হিরো আলম আবারও রাজনীতির ময়দানে ফিরছেন। গত মে মাসে নির্বাচন না করার ঘোষণা দিলেও এবার তিনি ঢাকার ১৭ নম্বর আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করে হিরো আলম বলেন, কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা হচ্ছে। তবে এখনো কোনো দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার ভাষায়, “দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে, সেগুলো আমার জন্য মানানসই কি না, সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব, নইলে স্বতন্ত্র প্রার্থী হব।”

তিনি আরও বলেন, “আমার কাছে নির্বাচনে অংশ নেওয়া শুধু জেতার বিষয় নয়, এটা এক ধরনের প্রতিবাদও। আমি আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশের মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক—আমিও সেই প্রত্যাশা নিয়ে নির্বাচনে আসব। আমি ১০০ ভোট পেলেও সমস্যা নেই, মূল কথা হলো—নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়, মানুষ যেন উৎসব করে ভোট দিতে আসে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।