তথ্য উপদেষ্টার ‘১/১১-এর পদধ্বনি’ মন্তব্য শিশুসুলভ : রিজভী

‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে’—অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী ‘জুলাই অভ্যুত্থান’ কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না।’

তিনি আরও বলেন, ৫ আগস্টকে ‘শোক ও আনন্দের দিন’ হিসেবে অভিহিত করে বলেন, ‘১৬ বছরের নির্মম যন্ত্রণার ভয়ংকর পরিণতি হয়েছে আজ। এটি গণতন্ত্রের বিজয়ের দিন।’

সংবাদ সম্মেলনে রিজভী আশা প্রকাশ করে বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

তবে পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে ফেলেন তিনি। সোমবার রাত ১০টা ১৫ মিনিটে মাহফুজ আলমের ফেসবুক পেজে আর পোস্টটি দেখা যায়নি।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।