‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, তিনজন দুই দিনের রিমান্ডে

‘তাণ্ডব’ সিনেমা অনলাইনে পাইরেসির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া তিন আসামিকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

এই তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ-ডিবির সাইবার বিভাগ।

মামলা সূত্রে জানা গেছে, প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে। তারা কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে প্রচার করলে তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখসহ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।