তালাকের পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে ‘স্বাধীনতা’ উদ্‌যাপন

বিবাহ বিচ্ছেদের পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন ভারতের আসামের এক যুবক। সম্প্রতি এমন দৃশ্যের দেখা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। 

রবিবার (১৩ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক আলী নামের ওই যুবক। পাশে রাখা আছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে।

সবমিলিয়ে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন তিনি। আর সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ থেকে আমি স্বাধীন।’ 

ভিডিওতে তিনি অভিযোগ তুলে বলেন, আমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত। পরিবারের শান্তির কথা ভেবে আমি এতদিন চুপ ছিলাম।
স্থানীয়রা জানান,তালাকের আগে তার স্ত্রী অন্তত দুইবার পালিয়ে গিয়েছিলেন।

মানিক আলী ভিডিওতে আরও বলেন, গতকাল আমার আইনজীবী জানিয়েছেন যে তালাক চূড়ান্ত হয়েছে। তাই আজ আমি আমার এই স্বাধীনতা উদ্‌যাপন করতে দুধ দিয়ে গোসল করছি। তার এই উদ্‌যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
 

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।