তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রূপনগর থেকে তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তৌহিদ খান পৌর এলাকার দেবগ্রাম পূর্বপাড়ার ফরিদ খানের ছেলে।

তৌহিদ খানের পরিবার জানায়, তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সোমবার এলাকায় মাইকিং করা হয়েছিল তার সন্ধানে। মঙ্গলবার স্থানীয়রা তিতাস নদীতে ভেসে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা হচ্ছে, তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।