তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, খোলা হলো ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় বর্তমানে বিপৎসীমা থেকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। 

তিস্তা পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সেখানে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার, অর্থাৎ বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর। 

ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী (পানি শাখা) তহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চল ও চর গ্রামগুলোতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি অব্যাহত থাকলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার মধ্যে আরও পানি বাড়তে পারে। বন্যার পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়াবিবিধদেয়া হয়েছে। সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, গত দুইদিনে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তার ইউনিয়নের প্রায় দুইশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আজ বিকেলের মধ্যে পানি প্রবাহ না কমলে রাতে আরও বেশ কিছু গ্রাম প্লাবিত হতে পারে। প্লাবিত এলাকার পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।