তেঁতুল: স্বাদের সঙ্গে স্বাস্থ্যগুণ

তেঁতুলের নাম শুনলেই প্রায় সবাইর জিভে পানি চলে আসে। এমন কেউ নেই, যিনি তেঁতুলের নাম শুনেও আগ্রহী হননি। এমনকি যারা তেঁতুল পছন্দ করেন না, তাদের ক্ষেত্রেও এটি সত্য। আচার তৈরিতে সবচেয়ে পরিচিত ফলগুলোর মধ্যে তেঁতুল অন্যতম। টক স্বাদের এই ফল শরীরের জন্যও উপকারী।

তেঁতুলে এমন অনেক স্বাস্থ্যগুণ আছে, যা শরীরের বিভিন্ন সমস্যার নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে একটি হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ। তেঁতুল রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও কার্যকর। এতে থাকা একটি ধরনের এনজাইম রক্তে চিনি কমাতে সাহায্য করে। নিয়মিত তেঁতুল খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

তেঁতুলে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় কিডনি ফেলিওর ও ক্যানসার রোধ করতে সহায়তা করে। তাই ক্যানসার থেকে দূরে থাকতে তেঁতুল খাওয়া জরুরি।

তেঁতুলে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে হৃদরোগের ঝুঁকিও কমে। তেঁতুলের রস শরীরে হাইড্রক্সিসিট্রিক অ্যাসিডের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা মেদ ঝরাতে কার্যকর। তেঁতুলে প্রচুর ফাইবার থাকলেও এটি সম্পূর্ণ ফ্যাট ফ্রি।

এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন তেঁতুল খেলে ওজন কমে। তেঁতুলে ভিটামিন সি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ত্বক সুরক্ষিত রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাদের ব্রণ আছে, তাদের জন্যও তেঁতুল উপকারী। ক্ষত সারাতেও এটি কার্যকর। তেঁতুলে থাকা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের এক্সফোলিয়েশনে সাহায্য করে, ফলে মৃত কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়।

গবেষণায় আরও জানা গেছে, তেঁতুলে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড ও পটাশিয়াম থাকে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। পেপটিক আলসার, যা সাধারণত পেটে ও ক্ষুদ্রান্ত্রে হয়, তা তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত খেলে সেরে যায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।