থাইল্যান্ডে ইউনূস-মোদির বৈঠক সম্পর্কে যা জানালো ভারত

থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না।

শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফলের সূচি প্রকাশ করেছে। এতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে। তবে সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি।

সূচিতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। পরের দিন তিনি সরকারি সফলে ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়কের আমন্ত্রণে তিনি আগামী ৪০৬ এপ্রিল দেশটিতে সফর করবেন।

২০১৮ সালে বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন বসেছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পঞ্চম শীর্ষ সম্মেলন হয়েছিল ভার্চুয়্যালি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। ২০২২ সালে। শীর্ষ নেতাদের উপস্থিতিতে ষষ্ঠ সম্মেলন হতে চলেছে ব্যাংককে। সম্মেলনের মূল সুর ‘বিমসটেক…সমৃদ্ধ, স্থিতিশীল ও মুক্ত’। এই সম্মেলনেই সংগঠনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।

বিমসটেক কাঠামোর মধ্যে সদস্যদেশগুলো কীভাবে পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে পারে, বাণিজ্য বৃদ্ধি, লগ্নিসহ বিভিন্ন ধরনের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, শীর্ষ নেতারা সেই সব বিষয়ে আলোকপাত করবেন। একই সঙ্গে আলোকপাত করা হবে জলবায়ুর ক্ষেত্রে।

বিমসটেকের সদস্যদেশগুলো হচ্ছে—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।