থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে অবস্থানকালে প্রতিবেশী দেশের বেশ কয়েকজন সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
খবরওয়ালা/টিএ



