দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে প্রবল বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় লাখো মানুষ বিপর্যস্ত হয়েছেন। মালাক্কা প্রণালিতে বিরল ঝড়ের প্রভাবে সপ্তাহখানেক ধরে ধ্বংসযজ্ঞ চলছে।
শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪, আরও অন্তত ২০০ নিখোঁজ। দেশটির পূর্বাঞ্চল ঘূর্ণিঝড় ডিটওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
ইন্দোনেশিয়ায় ৪৩৫ জনের মৃত্যু হয়েছে এবং অনেকের নিখোঁজ থাকার আশঙ্কা আছে। বন্যার কবল থেকে বহু মানুষ এখনও আটক রয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। মৃতদের অধিকাংশই মালয়েশিয়ার সীমান্তবর্তী প্রদেশের বাসিন্দা। সরকার সাতটি প্রদেশকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছে।
মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। দেশের উত্তরাঞ্চলীয় পেরলিস রাজ্যের কিছু অংশ এখনো পানির নিচে। দুজনের মৃত্যু হয়েছে, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
খবরওয়ালা/টিএসএন



