দল হিসেবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ খেলেছি : জাকের আলী

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ লড়াই শেষে দুই উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বোলারদের কৃতিত্ব দিয়ে বলেন, ‘ভালো লাগছে। দল হিসেবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ খেলেছি এবং আজকের ম্যাচে আরও বেশি পরিপূর্ণ ছিলাম। বোলাররা শুরুটা ভালো করে দিয়েছে, উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল, আর আমরা দারুণ চরিত্র দেখিয়েছি।’

এর আগে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে।

শরিফুল ইসলাম বল হাতে ছিলেন অসাধারণ, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ১ উইকেট।

বাংলাদেশের রান তাড়ায় শুরুটা একেবারেই ভালো হয়নি। ২৪ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরলে চাপে পড়ে যায় দল। তবে শামীম হোসেন (৩৩) ও জাকের আলী (৩২) জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ।

শেষদিকে ওমরজাই ও রশিদের আঘাতে আবারও ধস নামে, তবে সোহান-শরিফুল মিলে ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশের করে নেন।

এই জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটিকে এখন শুধুই আনুষ্ঠানিকতায় নামিয়ে আনল টাইগাররা।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।