দশমিনায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত ১৪ এপ্রিল রাতে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডলি আকবর মহিলা কলেজ এলাকার পূর্বপাশের পরিত্যক্ত ভিটায় এ ঘটনা ঘটে।

গত বুধবার এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ। মামলায় দশমিনা এলাকার আব্দুল খালেক গাজীর ছেলে হারুন অর রশিদ এবং লেদু গাজীর ছেলে মাহাবুল গাজীকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন রাতে ওই গৃহবধূ দশমিনার হাজিরহাট থেকে মুগডাল বিক্রির টাকা নিয়ে নিজ বাড়ি সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে ফিরছিলেন। পথে অভিযুক্তরা তাঁর মুখ চেপে ধরে ডলি আকবর মহিলা কলেজের পূর্বপাশে পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণ করে।

এরপর হত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূকে প্রচণ্ড মারধর করে মুগডাল বিক্রির ১৫ হাজার টাকা ও স্বর্ণের দুল নিয়ে ধর্ষকরা পালিয়ে যায়। পরে গৃহবধূর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরিত্যক্ত ভিটা থেকে তাঁকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফা ইয়াসমিন মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য দশমিনা থানাকে নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ওসি আব্দুল আলীম জানান, তিনি এখনও আদালতের নির্দেশের কপি হাতে পাননি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।