মৌলভীবাজারে ভাতিজা হত্যা মামলায় চাচির যাবজ্জীবন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৭ বছর বয়সী ভাতিজা মাসুম মিয়া হত্যা মামলায় চাচি সেলি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক ফারহানা ইয়াছমিনের প্রথম আদালতে এ হত্যা মামলার রায় দেওয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে কুলাউড়া উপজেলার কুরবানপুর গ্রামে ৭ বছর বয়সী ছেলে মাসুম মিয়াকে দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তারই চাচি সেলি বেগম। এ ঘটনায় নিহতের বাবা মাসুক মিয়া কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, মামলায় মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাজা দেন। আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।