দাখিল স্তরের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ, চলতি বছরেই পরীক্ষা

চলতি বছরের ডিসেম্বরে মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর এই পরীক্ষা হবে। ছয়টি বিষয়ের ওপর মোট ৬০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বিষয়গুলো হলো: কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর থাকবে ১০০।

তবে, প্রতিটি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরবর্তীতে জানানো হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদেরও অনুলিপি পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।