দিনাজপুরে কীটনাশক খেয়ে দম্পতির আত্মহত্যা

দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে মানিক রায় (৪০) ও সুবাসি রায় (৩৫) নামের এক দম্পতির আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সুবাসি রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। রাত আনুমানিক ৩টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।