খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই মে ২০২৫, ১১:৩ এএম
দিনাজপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার(১৯মে) সকাল সাতটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার দেলোয়ার হোসেন (৩৫)। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেনে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য