দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তরে সব ধরণের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে  সকাল থেকে বন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, ‘পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা সব প্রকার পাসাপোর্ট যাত্রীদের পাসপোর্ট যাচাই করে যাতায়াতে সহযোগিতা করছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।