দুই দফা দাবীতে বিচার বিভাগীয় আদালতের কর্মচারীদের কর্মবিরতি

জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে রাজবাড়ী আদালত প্রাঙ্গণে দুই দফা দাবীতে কর্মবিরতি পালন করেছেন আদালতের কর্মচারীরা।

সোমবার (৫ মে) সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী শাখার আয়োজনে জেলা আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

একযোগে সারাদেশে পূর্বঘোষণা অনুযায়ী এ কর্মবিরতি পালন করেন তারা। বক্তারা জানান, বিচার বিভাগে কাজ করলেও তাদের নিয়োগ সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় পূর্ণাঙ্গ প্রশাসনিক সুবিধা থেকে তারা বঞ্চিত  হচ্ছেন।

তারা দ্রুত বিচার বিভাগে অন্তর্ভুক্তি, পৃথক সচিবালয় গঠন, ব্লকপদ বিলুপ্তসহ গ্রেড উন্নয়নের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।