দুই ব্যক্তির সুপারিশে ভোটার এলাকা পরিবর্তনের উদ্যোগ নিলো ইসি

ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে, ভাড়াটিয়াদের ক্ষেত্রে বর্তমান প্রক্রিয়ায় বাড়িভাড়ার চুক্তিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে সরে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, বর্তমানে বিপুলসংখ্যক ভোটার নিজের ভোটার এলাকায় বসবাস করেন না। অনেকেই চাকরি, পড়াশোনা বা অন্যান্য কারণে অন্য কোথাও বাস করছেন, ফলে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। তাদের জন্য ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার চিন্তা চলছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ভাড়াটিয়াদের ক্ষেত্রে ভোটার এলাকা পরিবর্তনের জন্য বাড়িভাড়ার চুক্তিপত্র বা পরিষেবা বিলের কপি জমা দিতে হয়। তবে নানা কারণে অনেক সময় ভাড়াটিয়ারা এসব কাগজপত্র জমা দিতে পারেন না। তাই, আমরা ভেবেছি, দুটি ব্যক্তির সুপারিশের মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দেওয়া যেতে পারে। অর্থাৎ, যিনি আবেদন করবেন, তাকে সংশ্লিষ্ট এলাকার দুজন ভোটার শনাক্ত করবেন। এরপর আমাদের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করবেন।’

এ পদক্ষেপের মাধ্যমে, ভোটারদের জন্য এলাকা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।