দুই ব্যবসায়ীকে পিটিয়ে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই

নাটোরের নলডাঙ্গায় দুইজন পাট ব্যবসায়ীর ওপর হামলা করে তাদের পিটিয়ে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তেরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাশিলা গোরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাশিলা গ্রামের পাট ব্যবসায়ী আব্দুল খালেক কাজি (৪৫) ও আনছার শাহ (৫০)।

নাটোর হাসপাতালে ভর্তি আহত দুইজন পাট ব্যবসায়ী জানান, বাশিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকা আজিজুর, রাজ্জাক, শিমন ও আব্দুল অন্ধকারে তাদের ওপরে অতর্কিতে হামলা করে।

এ সময় তাদেরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে এবং কাছে থাকা পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলার সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১২টার দিকে নাটোর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

নাটোর হাসপাতালে বাশিলা গ্রামের জব্বার খান জানান, বাশিলা বাজার থেকে বাড়ি আসার পথে সন্ত্রাসীরা তাদের হাতুড়ি ও লোহার রড দিয়া আঘাত করে গুরুতর আহত করে।

আহতদের অবস্থা দেখে পুলিশ আক্রান্তদের হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন।
একই গ্রামের জব্বার খান জানান, যারা হামলা করেছে তারা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও নেশাখোর। আমরা এই ঘটনার ন্যায় বিচার দাবি করছি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।