দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ল বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। গত ৩০ জুন ঘনবসতিপূর্ণ এলাকার যানজট নিরসনে নির্মিত এই যাত্রীবাহী উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জোবি এভিয়েশন।

সম্পূর্ণ পরিবেশবান্ধব এয়ার ট্যাক্সিটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নকশা তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাত্র ১০–১২ মিনিটেই যাতায়াত করা যাবে—যেখানে বর্তমানে গাড়িতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।

জোবি এভিয়েশনের কর্মকর্তা দিদিয়ের পাপাদোপোলস বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে দুবাইয়ের আকাশে প্রথমবার যাত্রীবাহী বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি উড়াতে সক্ষম হয়েছি। এটি নিরাপদ, নির্গমনমুক্ত ও ভবিষ্যৎবান্ধব এক প্রযুক্তির প্রতিফলন।’

প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দুবাইয়ের চারটি স্থানে এয়ার ট্যাক্সির স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাম জুমেইরাহ, দুবাই ডাউনটাউন এবং দুবাই মেরিনা।

এই পরীক্ষামূলক সফলতা প্রকল্পের এক বড় মাইলফলক বলে জানিয়েছে জোবি এভিয়েশন। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৬ সালের শুরুতেই এই ট্যাক্সি সেবা বাণিজ্যিকভাবে চালু করা যাবে।

উল্লেখ্য, এই এয়ার ট্যাক্সি সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় এটি শূন্য কার্বন নিঃসরণকারী, যা আরব আমিরাতের পরিবেশবান্ধব নগরায়ণের লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।