দুর্নীতি দমন কমিশনে ১০১ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি ভিন্ন পদে মোট ১০১ জন কর্মীকে নিয়োগ দেবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। 

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ আগস্ট থেকে। পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ওয়েবসাইট, www.acc.org.bd-তে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম ও সংখ্যা:

১. কনস্টেবল

পদসংখ্যা: ৯১টি

গ্রেড: ১৭

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

আবেদনের বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: দুটি পদের জন্যই প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদনের নিয়মাবলি অনুযায়ী শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস-এর মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর, ২০২৫, বিকেল ৫টা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।