দোহা থেকে ঢাকাগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে।

বুধবার (৫ মার্চ) ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট।

বিমানবন্দরের সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়। পরে স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে শামশাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রোনিকল বলেছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।পরে কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩ টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।