দৌলতপুরের আন্দোলনের মুখে বরখাস্ত সেই প্রধান শিক্ষক 

নাজমুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে  প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফের গতকাল রোববার (২৫ আগস্ট) কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থান নিয়েছে। দুপুর ১২ টা থেকে সড়কে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিমকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। 

দৌলতপুরের আন্দোলনের মুখে বরখাস্ত সেই প্রধান শিক্ষক

এসময় সড়কে জান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে জন সাধারণকে। পরে বিকেল ৩ টায় শিক্ষার্থীদের সাথে মুঠোফনে কথা বলেন ইউএনও মো ওবায়দুল্লাহ। এসম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, গত বৃহস্পতিবার আমরা সভা করেছি সেই সভাই সবার সম্মতি ক্রমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্য শিক্ষা-কার্যক্রম অব্যাহত রাখার সার্থে বর্তমানের যিনি প্রধান শিক্ষক আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং পরবর্তী যে সিনিয়র শিক্ষক আছেন তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। এসময় শিক্ষার্থীরা লিখিত চাইলে তিনি বলেন আজকে সন্ধ্যা অথবা মঙ্গলবার সকাল পর্যন্ত সময় লাগবে।

দৌলতপুরের আন্দোলনের মুখে বরখাস্ত সেই প্রধান শিক্ষক 

এর আগে গেল বুধবার  আন্দলোনের মুখে বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে প্রধান শিক্ষক রেজাউল করিমকে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির  সদস্যদের নিয়ে একটি জরুরী সভা করে  বহিষ্কারের পতিশ্রুতি দেয়। এর পর প্রতিশ্রুতি অনুসারে আশানুরূপ কোন সিদ্ধান্ত শিক্ষার্থীদের জনানো না হলে তারা ফের গতকাল রোববার সড়কে অবস্থান নেয় পরে ইউএনওর বক্তব্যে আস্বস্ত হয়ে তারা বিকেল সাড়ে ৩ টার সময় সড়ক থেকে সরে যায়। 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এবিষয়ে শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পতিশ্রুতিতে আমরা বুধবার ঘরে ফিরেছিলাম তবে গতকাল দুপুর পর্যন্ত  কোন সমাধানের কথা আমাদের জানায়নি। পরে বিকেলে ৩ টার দিকে আন্দলোনের মুখে তিনি প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন তাই আমরা সড়ক থেকে স্কুলে ফিরে যাচ্ছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়া হচ্ছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।