দৌলতপুরের জয়রামপুরে যুবককে কুপিয়ে মারাত্বক জখম 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে রাজিব হোসেন(৩২) নামে এক যুবককে কুপিয়ে মারাত্বক জখমের ঘটনা ঘটেছে। আহত যুবক রাজিব হোসেন জয়রামপুর গ্রামের আমানুল প্রামানিকের ছেলে। তিনি আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ম্যাচ ফ্যাক্টরিতে কর্মরত।

দৌলতপুরের জয়রামপুরে যুবককে কুপিয়ে মারাত্বক জখম

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে গতকাল বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জয়রামপুর বাজারের পাশে রাজা মোল্লার চায়ের দোকানের সামনে রাজিব হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে মোঃ মহিন নামে বখাটে। মহিন জয়রামপুর গ্রামের নিপুল মোল্লার ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজিব হোসেনের সাথে স্থানীয় বখাটে যুবক মোঃ মহিনের ব্যক্তিগত কোন দ্বন্দের কথা তারা জানেন না।

দৌলতপুরের জয়রামপুরে যুবককে কুপিয়ে মারাত্বক জখম 

তবে কি কারনে এই ন্যাক্কারজনক হামলা করা হয়েছে ভুক্তভোগী রাজিব হোসেনও তার কারন খুঁজে পাচ্ছেন না। গতকাল বুধবার বিকেলে হামলার পর স্থানীয়রা উদ্ধার করে রাজিব হোসেনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাজিবের ডান হাতের কবজির উপরে ও ডান পায়ের হাটুর উপরে মারাত্বক জখম হয়েছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

পায়ে ২৬টি ও হাতে ১২টি সেলাই দেওয়া হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনালের হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী রাজিব হোসেনের অভিযোগ কোন কারণ ছাড়ায় মহিন নামের ওই ব্যক্তিসহ অঅরও অজ্ঞাতনামা কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। তিনি এই ঘটনায় সুষ্ঠ বিচার দাবি করেছেন। হামলা ও জখমের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।